খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: আবু ধাবিতে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর ১২টায় শুরু হয়েছে আইসিসি আয়োজিত অফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচটি।

এ ম্যাচেও নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে তাই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লিটন। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এই ম্যাচটিও কোনো টিভিতে দেখাচ্ছে না।

এর আগে বিশ্বকাপ মিশনে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশ। কিন্তু শেষের নাটকীয়তায় হেরে যায় টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের জবাবে একপর্যায়ে ৮০ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলো শ্রীলঙ্কা। তবে শেষ দিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

মূল পর্বের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ। তাই আত্মবিশ্বাস বাড়ানোর আগে জয়ই পাখির চোখ বাংলাদেশের।

১৭ অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ বাছাইয়ের মূল মিশন।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা