খেলা

পাকিস্তান ক্রিকেটে রদবদল

ক্রীড়া ডেস্ক: ৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিলো পাকিস্তান। তবে টুর্নামেন্ট শুরুর ৮ দিন আগে দল বদলে ফেললো তারা। ১৫ জনের মূল দলে আনা হয়েছে তিনটি পরিবর্তন। পরিবর্তন এসেছে স্ট্যান্ডবাই বা ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকাতেও।

সর্বশেষ ঘোষিত দলে জায়গা পেয়েছেন ওপেনার ফখর জামান, সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও ব্যাটসম্যান হায়দার আলী। বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান আজম খান, পেসার মোহাম্মদ হাসনাইন। আগে মূল দলে থাকা খুশদিল শাহকে এবার রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ে হাফিজের। তবে এবারও দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

শঙ্কা আছে ব্যাটসম্যান শোহাইব মাকসুদকে নিয়ে। ৬ অক্টোবর ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে কোমরের ওপরের অংশে চোট পান তিনি। এরপর এমআরআই করানো হয় তাঁর।

পিসিবি বলছে, শোহাইবের দলে থাকার ব্যাপারটা নির্ভর করছে তাঁর চোটের উন্নতির ওপর।

বিশ্বকাপের আগে এভাবে দল বদলে ফেলার কারণ হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্সের কথা উল্লেখ করেছে পিসিবি। এখন পর্যন্ত ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হায়দার, ৮ ইনিংসে ৭৮.২৫ গড় ও ১৪৭.৬৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে করেছেন ৩১৩ রান। আর সরফরাজ আহমেদ ৭ ইনিংসে ১৮৫ রান করেছেন ৪৬.২৫ গড়ে, ব্যাটিং করেছেন ১২৮.৪৭ স্ট্রাইক রেটে। তবে ফখর খেলেছেন মাত্র ৪ ম্যাচ, সেখানেও ৮৮ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি। অন্যদিকে এখন পর্যন্ত ৭ ইনিংসে ১২৩ রান করেছেন আজম। হাসনাইন ৭ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলছেন, নতুন তিনজনের অন্তর্ভুক্তি দলে ‘ভারসাম্য, শক্তিমত্তা’ বাড়াবে। এ তিনজনের মেধা ও অভিজ্ঞতাও কাজে লাগবে বলে মনে করেন তিনি।
একই সঙ্গে বাদ পড়া তিনজনের প্রতিও সহানুভূতি জানিয়েছেন তিনি, ‘নিশ্চিতভাবেই আজম, খুশদিল ও হাসনাইনের জন্য বাদ পড়ার ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়াবে। তবে তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে। এ বিশ্বকাপের পরও অনেক খেলা, ২০২২ সালে অস্ট্রেলিয়ায় আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।’

নিউজিল্যান্ড সফর বাতিল করে চলে যাওয়ার পর ইংল্যান্ডেরও না আসার ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিতে ফেলে দিয়েছিলো শঙ্কার মুখে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও পাঁচ ম্যাচের চারটিই ভেসে গেছে বৃষ্টিতে।

তবে ওয়াসিম বলছেন, ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সে ক্ষতি পুষিয়ে দিয়েছে, এখানে যে মানের ক্রিকেট দেখেছি, আমি তাতে খুশি। ক্রিকেটাররা যেমন ম্যাচ খেলে প্রস্তুতির সুযোগ পেয়েছে, তেমনি আমাদেরও তাদের উন্নতি পর্যালোচনা করার সুযোগ করে দিয়েছে। ফলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা করে দিয়েছে এটা।

১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে থেকেই সুপার টুয়েলভে আছে পাকিস্তান। সেখানে তাদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, দুবাইয়ে ভারতের বিপক্ষে। মিসবাহ-উল-হক সরে যাওয়ার পর বিশ্বকাপে পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় থাকবেন সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হেইডেন ও সাবেক প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডারকেও নিয়োগ দেওয়া হয়েছে কোচ হিসেবে।

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শোহাইব মাকসুদ।

রিজার্ভ: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা