খেলা

খেসারত দিলো ইসিবির চেয়ারম্যান

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডকে অনুসরণ করতে গিয়ে খেসারত দিতে হলো ইসিবি চেয়ারম্যান ইয়ান ওয়াটমোরকে। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড। সে পথ ধরে একই কাজ করে ইংল্যান্ড। নিরাপত্তার শঙ্কায় পাকিস্তানেই যাবে না তারা।

চলতি বছর যখন নিউজিল্যান্ড পাকিস্তানে খেলতে রাজি না হয়ে দেশে ফিরে আসে। তখনই নিরাপত্তার ভয়ে ইংল্যান্ড পাকিস্তানে জেতেই মানা করে দেয়। যদিও পাকিস্তান আশ্বাস দিয়েছিলো নিরাপত্তার কোনো কমতি থাকবে না। তা সত্ত্বেও ইসিবি চেয়ারম্যান তার দলকে (ইংল্যান্ড) পাকিস্তান পাঠাতে রাজি হয়নি।

যার দায় চুকাতে হলো ইসিবি চেয়ারম্যান ইয়ান ওয়াটমোরকে। বোর্ডের সাথে আলোচনা শেষে পদত্যাগ নেয় তিনি।

পদত্যাগ সম্পর্কে ওয়াটমোর বলেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে ইসিবি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। কিন্তু আমি এ সিদ্ধান্ত নিচ্ছি সম্পূর্ণ ভেবেচিন্তে। আমার নিজের ভালো থাকা ও খেলাটির প্রতি ভালোবাসার জন্যই। মহামারির কারণে আমার ভূমিকা ও আমার কাছ থেকে চাহিদায় নাটকীয় পরিবর্তন এসেছে, যা আমাদের সকলের ভাবনার চেয়ে ভিন্ন। আর এই বিষয়টি ব্যক্তিগতভাবে আমার উপর অনেক চাপ ফেলেছে।

তবে এখনই পদত্যাগ করছেন না তিনি। ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরই পদ ছেড়ে দেবেন ৬৩ বছর বয়সী এই ইংলিশ। ২০২০ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইসিবির চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন ওয়াটমোর। ইসিবির সাথে তার চুক্তি ছিলো পাঁচ বছরের, যার মানে ২০২৫ সাল পর্যন্ত।

চলতি মাসের ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুইটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো ইংল্যান্ডের। তবে সফর বাতিল করায় বিশ্বকাপের আগে সেই সিরিজ আর হচ্ছে না। সেই সফরে ইংল্যান্ডের নারী দলও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলত পাকিস্তানের নারীদের সাথে। তবে সফর বাতিল করায় সব ম্যাচই ভেস্তে গেলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা