খেলা

ক্রিকেটারদের করোনা পরীক্ষা করবে বিসিবি! 

ক্রীড়া প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে ক্রিকেট নির্বাসনে আছে। ক্রিকেটকে আবার মাঠে ফিরানোর লক্ষ্যে খেলোয়াড়দের করোনা পরীক্ষার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানোর কথা ভাবছি। কিভাবে এই পরীক্ষার কাজ সম্পাদন করা যায় তা নিয়ে ভাবছে সংশ্লিষ্ট বিভাগ। আমরা জানি এই ভাইরাস কতটা ভয়ঙ্কর। তাই খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চাই না।

তিনি আরও বলেন, যদিও ক্রিকেটাররা তাদের বাড়িতেই সময় কাটিয়েছে এবং লকডাউন চলাকালে বোর্ডের গাইডলাইন অনুসরণ করেই অনুশীলন করেছে। তারপরও কোন রকম ঝুঁকিতে না থাকার লক্ষ্যেই বোর্ড পরীক্ষা করানোর চিন্তা করছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের পরীক্ষার আওতায় আনাটা জরুরী। তখন তারা নিজেরাও নিরাপদ বোধ করবে।

এরিমধ্যে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে জীবাণুমুক্ত করার কাজ পুরোদমে শুরু হয়েছে। প্রথম পর্বে বিসিবির অফিসগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। এরপর ক্রমান্বয়ে জীবাণুমুক্ত করা হবে মাঠ, ইনডোর, একাডেমি মাঠ, জিমনেশিয়াম, খেলোয়াড়দের বিশ্রামগার ও অন্যান্য অবকাঠামো।

বিসিবি কর্মকর্তাদের ভাষ্যমতে মাঠ খেলোয়াড়দের উপযোগী করতে দুই সপ্তাহ সময় লাগবে। এরিমধ্যে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড। সামাজিক দূরত্ব মেনেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

বিসিবির প্রধান ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘শুরুতে ধীরস্থির ভাবে অনুশীলন করতে হবে। একজন খেলোয়াড় অনুশীলনের জন্য সময় পাবেন এক ঘণ্টা। গাইডলাইন মেনেই একজন খেলোয়াড় অনুশীলন করবেন। তাকে সহায়তা করবেন ট্রেইনার, ফিজিও এবং সুপারভাইজার। এর বাইরে অন্য কেউ সেখানে থাকতে পারবে না। এরপর একইভাবে অনুশীলনে নামবে আরেকজন খেলোয়াড়।

তিনি বলেন, ‘কিছুদিন এভাবে কাটানোর পর আমরা তিনজন করে খেলোয়াড় নিয়ে গাইডলাইন অনুসরণ করে নতুন অনুশীলন শুরু করব। এরিমধ্যে আইসিসির পক্ষ থেকে একটি গাইডলাইন দেয়া হয়েছে। আমরা সেটা অনুসরণ করব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা