খেলা

রাণীর জন্মদিনে মাঠে ফিরছে অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক:

রাণীর জন্মদিন উপলক্ষ্যে টি-টোয়েন্টি দিয়ে পুনরায় ক্রিকেট মাঠে ফিরছে অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে এই টি-টোয়েন্টি আসরের নাম ‘সিডিইউ টপ এন্ড টি-টোয়েন্টি’।

চলতি সপ্তাহের শেষে ডারউইনে শুরু হচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৬ থেকে ৮ জুন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের কারণে জমায়েত হবার সুযোগ নেই কোথাও। তবে সীমিত সংখ্যক দর্শক টুর্নামেন্টের খেলা দেখার সুযোগ পাবেন। সর্বমোট ৫০০ দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন। এই টুর্নামেন্টে সেই অনুমতি দিচ্ছে আয়োজকরা। কারণ গত ২১ মে থেকে উত্তর রাজ্যে করোনায় আক্রান্ত হননি কেউ।

এই টুর্নামেন্টে সাতটি ডারউইন প্রিমিয়ার গ্রেড ক্লাব অংশ নেবে। এছাড়াও অংশ নেবে একটি আমন্ত্রিত একাদশও। এনটি ক্রিকেট এবং চার্লস ডারউইন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ম্যাচগুলো আয়োজন করা হবে।

ম্যাচগুলোর ভেন্যু হলো মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল এবং কাজালিজ ওভাল। প্রত্যেক দিন দু’টি করে ম্যাচ হবে। স্থানীয় সময় সকাল ১০টা ও দুপুর ২টায় শুরু হবে খেলাগুলো।

করোনাভাইরাসের কবলে গেল মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। তবে আগামী আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক অঙ্গণে ফেরার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।

এরইমধ্যে গ্রীষ্মকালীন সূচিও প্রকাশ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা