শামীম পাটোয়ারি । ফাইল ফটো
খেলা

বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে তৈরি শামীম

স্পোর্টস ডেস্ক: তরুণ ব্যাটসম্যান শামীম পাটোয়ারি আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যালেঞ্জ পুরোপুরি প্রস্তুত রয়েছেন। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে ভালো ব্যাটিং দেখিয়ে প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত বলে জানান তিনি।

শামীম গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পরই সিনিয়র দলে তার জায়গা পাকাপোক্ত করেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে লোয়ার-অর্ডারে ব্যাটিংয়ের পারদর্শী একজনকে খুঁজছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এছাড়া তার দুর্দান্ত ফিল্ডিংও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের শামীম বলেন, বিশ্বকাপ একটি বড় মঞ্চ। এখানে বিশ্বমানের খেলোয়াড়রা থাকবে। তাই আমি মনে করি সেখানে ভালো করা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

এই ক্রিকেটার বলেন, আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলাম। এখানেই আসল বিশ্বকাপ। ভালো ফলাফল করার ব্যাপারে আমি আশাবাদী।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার বাংলাদেশ দলে সুযোগ পান শামীম। ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরমেন্স তাকে দলে সুযোগ করে দেয়।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ।

দলে সুযোগ পাওয়ার পর এখনও কোন সিরিজ হারের স্বাদ পাননি শামীম। এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা