খেলা

টিকা না নেয়ায় ছাড়তে হলো ক্লাব

ক্রীড়া ডেস্ক: কোভিড–১৯ ভাইরাসের টিকা না নেওয়ায় ফ্রান্সে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী বরখাস্ত হয়েছেন। আরও অনেক দেশেই এমন শাস্তি দেওয়া হচ্ছে।

তবে টাই ওয়েবস্টার তাতে কর্ণপাত করেননি। করোনাভাইরাসের টিকা নিতে তিনি রাজি হননি। কিন্তু সিদ্ধান্তটা তাঁর নিজের জন্য ভালো ফল বয়ে আনেনি।

ওয়েবস্টারকে আজ ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় বাস্কেটবল লিগের (এএনবিএল) দল নিউজিল্যান্ড ব্রেকার্স।

গত মৌসুমে ব্রেকার্সে নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন ওয়েবস্টার। দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন গত জুলাইয়ে। কিন্তু ‘ব্যক্তিগত কারণে’ টিকা নিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে ছাড়তে বাধ্য হলো নিউজিল্যান্ড ব্রেকার্স। পারষ্পারিক সমঝোতার ভিত্তিতেই ক্লাব ছেড়েছেন ওয়েবস্টার, জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘এনজেড হেরাল্ড’।

নিউজিল্যান্ড থেকে একমাত্র দল হিসেবে ওশেনিয়ার অঞ্চলের প্রিমিয়ার এই বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে ব্রেকার্স। করোনা মহামারির কারণে গত মৌসুমটা ঘরেই কেটেছে দলটির। ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। নতুন মৌসুম শুরুর আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন করতে চায় ব্রেকার্স।

কিন্তু ওয়েবস্টার টিকা নিতে না চাওয়ায় দলটির অস্ট্রেলিয়ায় যাওয়া জটিলতার মধ্যে পড়ে যায়। ১৮ নভেম্বর থেকে শুরু হবে এএনবিএল। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রশাসন জানিয়েছে, শুধু পূর্ণ ডোজের টিকা নেওয়া ব্যক্তিরাই অবাধে চলাফেরা করতে পারবেন।

আগামী ২৬ অক্টোবরের মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের ৭০ শতাংশ লোকের টিকা দেওয়া সম্পন্ন হবে বলে মনে করছে সেখানকার প্রশাসন। ৭০ শতাংশ টিকা নেওয়ার হারে সেখানকার প্রশাসন রাজ্য থেকে রাজ্য ভ্রমণের ছাড়পত্র দিতে রাজি না। টিকা নেওয়ার হার ৮০ শতাংশে উন্নীত হলে ছাড়পত্র দেওয়া হবে।

ওয়েবস্টারকে ছেড়ে দেওয়ার বিষয়ে ব্রেকার্স মালিক ম্যাট ওয়ালশ বলেন, ‘টিকা নেওয়া নিয়ে প্রতিটি খেলোয়াড়ের ইচ্ছা–অনিচ্ছাকে আমি সমর্থন জানাই। টাইয়ের জন্য ক্লাবের দরজা খোলা থাকবে। দূর্ভাগ্যজনকভাবে আমরা অন্যরকম এক সময়ে বসবাস করছি। টিকা নেওয়া ছাড়া সে ভ্রমণের অনুমতি পাবে না, আর সেটি না পেলে এই মৌসুমে সে আমাদের হয়ে খেলতেও পারবে না।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা