খেলা

বক্সিং রিং ছেড়ে বসতে চান প্রেসিডেন্টের চেয়ারে!

ক্রীড়া ডেস্ক: বক্সিং রিংকে আধিপত্য করেছেন দীর্ঘদিন। অনেককে দিয়েছেন নাকানি-চুবানী। এখন সেই রিং ছেড়ে বসতে চাচ্ছেন প্রেসিডেন্টের চেয়ারে। এ প্রতিযোগিতাতেও খানিকটা আছেন এগিয়ে ফিলিপিনের বক্সিং সুপারস্টার ম্যানি প্যাকিয়াও।

তিনি সিদ্ধান্ত নিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের প্রতিপক্ষ তিনি।

নিজের প্রার্থিতা ঘোষণা করে প্যাকিয়াও বলেন, ‘এখনই সময়। নেতৃত্বের চ্যালেঞ্জে এগিয়ে আসতে আমরা প্রস্তুত।’

ফিলিপাইনের পার্লামেন্টে বর্তমানে একজন সিনেটর আট ডিভিশনের বিশ্ব চ্যাম্পিয়ন প্যাকিয়াও।

২০১০ সালে রাজনীতিতে প্রবেশ করেন প্যাকিয়াও। তারপর থেকেই দেশটির সর্বোচ্চ পদে এই জনপ্রিয় বক্সারকে দেখার দাবি ভক্ত সমর্থকদের।

৪২ বছর বয়সী প্যাকিয়াওর বিশ্বজুড়ে ভক্ত রয়েছে। একেবারে সাদামাটা অবস্থা থেকে উঠে এসে তার সর্বকালের অন্যতম সেরা, সফল ও ধনী বক্সারে পরিণত হওয়ার গল্প ফিলিপাইনের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।

দুতের্তের বিরুদ্ধে দাঁড়ালেও এর আগে প্যাকিয়াও দুতের্তের বেশ কিছু বিতর্কিত বক্তব্যকে সমর্থন দিয়েছে। এর মধ্যে মাদকের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ ও সমকামীদের ‘পশুর চেয়েও নিকৃষ্ট’ মন্তব্যের প্রতি সমর্থন ছিলো প্যাকিয়াওর।

দুতের্তের দলেরই বিদ্রোহী অংশের গড়া পিডিপি লাবান দলের হয়ে প্রার্থিতা ঘোষণার পর প্যাকিয়াও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।

পার্লামেন্টে নিজের প্রার্থিতা নিয়ে ‘প্যাকম্যান’ নামে খ্যাত এই বক্সার বলেন, ‘যারা জানতে চায় আমার যোগ্যতা কী, তাদের প্রতি আমার জিজ্ঞাসা, কখনও ক্ষুধার্ত থেকেছেন? কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যখন আপনার কাছে কোনো খাবার নেই? প্রতিবেশীর কাছ থেকে ধার করতে হয়েছে বা খাবারের দোকানের ফেলে দেয়া খাবারের অপেক্ষায় থাকতে হয়েছে?

‘আপনাদের সামনে আজ যে ম্যানি প্যাকিয়াও, সে দরিদ্র অবস্থা থেকেই উঠে এসেছে।’

বক্সিং রিংয়ে ৭২টি ম্যাচের মধ্যে ৬২টি জেতা প্যাকিয়াওর রাজনীতির মাঠে লড়াইটা সহজ হবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচনে প্যাকিয়াওর মূল প্রতিদ্বন্দ্বী ডাভাও শহরের বর্তমান মেয়র ও প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে সারাহ দুতের্তে-কারপিও। সাম্প্রতিক এক জরিপে প্যাকিয়াওয়ের চেয়ে এগিয়ে ছিলেন সারাহ দুতের্তে।

২০২২ সালের নির্বাচনের জন্য প্রার্থীদের নাম জমা দেয়ার শেষ দিন ৮ অক্টোবর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা