খেলা

অনুশীলনে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক: ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের 'ডি' গ্রুপের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রতিপক্ষ দুর্বল হলেও নিজেদের সেরা ফুটবল খেলে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ দিদিয়ের দেশম। আর ট্রান্সফার মার্কেটের কিলিয়ান এমাবাপ্পেকে নিয়ে নাটকীয়তা চললেও জাতীয় দলেই তার মনোযোগ আছে বলে জানান ফ্রান্স অধিনায়ক হুগো লরিস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার (১ সেপ্টেম্বর)

ইউরো চ্যাম্পিয়নশিপের শীর্ষ ষোল থেকে বিদায়ের পর আবারো মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। মেইনাউ স্টেডিয়ামে বসনিয়াকে আতিথ্য দেয়ার আগে গোটা দলকে পাচ্ছেন কোচ দিদিয়ের দেশম।

কয়েক ঘণ্টা আগেই শেষ হলো এ মৌসুমের দল বদল। যেখানে জোর চেষ্টা ছিল কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। শেষ পর্যন্ত পিএসজিতেই থাকতে হচ্ছে এ ফরাসি ফুটবলারকে। তবে সব কিছু ছাপিয়ে এখন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে মনোযোগী তরুণ সেনসেশন। অধিনায়ক হুগো লরিসও মুখিয়ে এমবাপ্পের দিকে।

ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস বলেন, পিএসজির হয়ে সবশেষ ম্যাচেও এমবাপ্পে দুটি গোল করেছে। সে তার কাজের প্রতি খুবই মনযোগী। সে প্রতিদিন নতুন করে নিজেকে প্রমাণের চেষ্টা করে। রিয়াল মাদ্রিদে যাওয়া না যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। সে এখন জাতীয় দলের অনুশীলনে মনযোগী। আশা করি, এখানে তার পুরো সার্ভিস পাব।

ইউক্রেনের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলেও কাজাখস্তানকে হারিয়ে টেবিলের শীর্ষে আছে ফরাসিরা। বসনিয়ার বিপক্ষে হারের স্মৃতি নেই বেঞ্জমাদের। ৫ বারের দেখায় ৩টি জয় আর দুটি ড্র। স্বাভাবিক ভাবেই ফেভারিট হয়ে মাঠে নামবে ফ্রান্স।

২৩ সদস্যের দলে চার নতুন মুখ রেখেছেন দিদিয়ের দেশম। প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে প্রস্তুত রয়েছেন এমবাপ্পে, গ্রিজম্যান আর করিম বেঞ্জেমারা। তাছাড়া মাঝ মাঠ থেকে বড় তৈরি করে দেওয়ার কাজটা করবেন পল পগবা, র‌্যাবিয়ট, হার্নান্দেজরা। তাই জয়ের ব্যাপারে আশা রাখছে ফ্রান্স।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, দেখুন, পেশাদার ফুটবল জীবনে এমন সময় আসবে। দল বদলের এই হিসেব নিকেষ এখন শেষ। আর ওরা এমন পরিস্থিতিতে এর আগেও পরেছে। আমি অনুশীলনে ফুটবলারদের অনেক স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে দেখেছি। আমরা এখন বিশ্বকাপ বাছাই নিয়েই ফোকাস করছি। আর ছেলেরা জানে ম্যাচটা কতো গুরুত্বপূর্ণ। আশা করি বসনিয়ার বিপক্ষে আরো একটা জয় নিয়ে আমরা ফিরবো।'

ফ্রান্স শিবিরে এনগোলো কন্তে কে নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও। বসনিয়া হার্জেগোভিনা শিবিরে নেই কোন ইনজুরি সমস্যা। ম্যাচটা যে জমজমাট হবে তা বলাই যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা