খেলা

দর্শকদের সামনে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৮ বছরের শিরোপার আক্ষেপ! অবশেষে শিরোপার ছোয়া হাতে লাগলো আলবিসেলেস্তেদের। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। এবার আর্জেন্টাইনদের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে দেশটির সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজত্তি এবং ক্রীড়া মন্ত্রী মাতিয়াস লামেনস ঘোষণা দিয়েছেন ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে ফিরতে পারবেন দর্শকরা।

সংবাদ সম্মেলনে লামেনস জানান লাতিন আমেরিকার দল দুটির মধ্যকার এই লড়াইয়ে স্টেডিয়ামের মোট দর্শক ধারণক্ষমতার ৩০ ভাগ দর্শক প্রবেশ করতে পারবেন। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েসনের(এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও টাপিয়ার সঙ্গেও আলোচনা করেছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন ক্রীড়া মন্ত্রী। যদিও দর্শক প্রবেশের নিয়ম কানুন নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি লামেনস।

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়মকানুন তৈরি করব। দর্শকদের মাঠে ফেরানোর চেষ্টার প্রথম ধাপ এটি। আমরা অনুমান করছি ৩০ ভাগ দর্শকের মাঠে প্রবেশের ব্যাবস্থা আমরা করতে পারব।’

মেসি মারিয়াদের এই খেলায় দর্শক প্রবেশ মূলত আর্জেন্টিনা সরকারের মাঠে দীর্ঘমেয়াদে দর্শক ফেরানোর পরিকল্পনার একটি অংশ। লামেনস বলেন, ‘সবকিছু ঠিক থাকলে সেপ্টম্বরের শেষ দিকেই স্টেডিয়ামে নিয়মিত দর্শক দেখা যেতে পারে।’

শেষ পর্যন্ত মাঠে প্রবেশের অনুমতি পেলেও বেশ কিছু নিয়ম মেনেই খেলা দেখতে হবে দর্শকদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা