খেলা
পিএসজির

বুড়োদের লিগে খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সেখানে দুইবছরের চুক্তির পর এক বছর চুক্তি নবায়নের সুযোগও রয়েছে।

নতুন গুঞ্জন! দলটিতে তার অভিষেক হতে না হতেই শুরু হয়েছে এমন খবর। পিএসজি অধ্যায় শেষে নাকি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন এই ফরোয়ার্ড! এমন তথ্য দিয়েছে ডেইলি মিরর।

ক্যারিয়ারের শেষ দিকে এসে তারকা ফুটবলারদের এই লিগেই থিতু হতে দেখা যায় বেশি। ফলে একে বলা হয় বুড়োদের লিগ! মিররের খবর, মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ করেছেন।

অবশ্য সেখানে যাওয়ার পিছনে অন্য একটি কারণকেও তুলে ধরা হচ্ছে। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বলেই সেখানে যেতে চাইছেন মেসি। তাই ভবিষ্যতে মিয়ামিতে তার যোগ দেওয়াটা অসম্ভব কিছু না।

মিয়ামির কো-ফাউন্ডার জর্স ম্যাস বলেছেন, ‘আমি ও ডেভিড কাজ করে যাচ্ছি। আমাদের আকাঙ্ক্ষা হলো সেরা খেলোয়াড়কে এখানে নিয়ে আসা। মেসি এই প্রজন্মের একজন খেলোয়াড়।’

এরপর এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘আমি আশাবাদী মেসি একসময় ইন্টার মিয়ামিতে খেলবে। উঁচুমানের দল গড়তে মিয়ামি মালিকদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে তার সবকিছু মিলবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা