খেলা

আফগান ফুটবলারদের দেশ ছাড়তে সহায়তা করবে ফিফা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানে সশস্ত্র বাহিনী ক্ষমতা দখলের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সব স্থানে। বিশেষ করে ক্রীড়াঙ্গনের মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন! আফগানিস্তানে এক যুব ফুটবলারের বিমান থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এমন দুর্ঘটনার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও শোক প্রকাশ করেছে।

এবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ শুরু করতে যাচ্ছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। যেসব খেলোয়াড় ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের সরিয়ে নিতে তালেবানদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে। তিনি জানান, ‘যে সকল আফগান ফুটবলার দেশ ছাড়তে চান তাদের সহয়তা করবে ফিফা ও ফিফাপ্রো। এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই আমরা।’

গত সপ্তাহে তালেবানের ক্ষমতা দখলের পর আতঙ্কিত মানুষ দ্রুত দেশ ত্যাগের চেষ্টা করলে দেশটির বিমানবন্দরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে অনেককে উড়োজাহাজে চড়ে দেশ ত্যাগের চেষ্টা করতে দেখা যায়।

একই কাজ করতে গিয়ে প্রাণ হারান ১৯ বছর বয়সী আফগান ফুটবলার জাকি আনওয়ারি। বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করে নীচে পড়ে মারা যান আফগান যুব দলের ফুটবলার আনওয়ার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা