খেলা

সাফে বাংলাদেশের ম্যাচ সূচি 

নিজস্ব প্রতিবেদক: এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ দিন ছিলো সোমবার। এদিকে পাঁচ দেশ এন্ট্রি দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই।

বুধবার (১৮ আগস্ট) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) পাঁচ দলের রাউন্ড রবিন লিগের সূচি প্রকাশ করেছে।

মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হবে টুর্নামেন্ট ১ অক্টোবর। স্বাগতিক মালদ্বীপ নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে।

একই দিন রাতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশের ম্যাচটি হবে মালে সময় রাত নয়টায়। বাংলাদেশ সময় রাত দশটা।

পাচ দলের টুর্নামেন্ট হওয়ায় প্রতি দল একে অন্যের বিপক্ষে খেলবে। ১, ৩, ৬, ৮ ও ১১ অক্টোবর এই পাঁচ দিন ম্যাচ ডে। প্রতি দল চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ১৩ অক্টোবর হবে ফাইনাল।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের ম্যাচ ডেতে প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথমটি স্থানীয় সময় বিকেল চারটায় দ্বিতীয়টি রাত নয়টায়। ১৩ অক্টোবর ফাইনাল হবে মালে সময় রাত আটটায়।

বাংলাদেশের ম্যাচ সমূহ :

১ অক্টোবর শ্রীলঙ্কা (রাত দশটা)
৩ অক্টোবর ভারত (বিকেল পাঁচটা)
৬ অক্টোবর মালদ্বীপ (রাত দশটা)
১১ অক্টোবর নেপাল (বিকেল পাঁচটা)

টুর্নামেন্টের সূচি ও ফরম্যাট নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুসরণ করে সূচি করা হয়েছে। স্বাগতিক মালদ্বীপের সঙ্গে আলোচনা করে ম্যাচের সময় নির্ধারিত হয়েছে। দুইয়ের অধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে হেড টু হেড বিবেচ্য হবে। এরপর বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসরণ করা হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা