খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বড় উন্মাদনা হিসাবে বিবেচনা করা হয় কুড়ি ওভারের ক্রিকেট । আর সেটা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ হয় তাহলে তো কোনো কথায় নেই। এবারের টি টোয়েন্টি ক্রিকেটে সবসময়ই ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেটের এই সংস্করণ যেন ক্যারিবিয়রা নিজেদের আলাদা করে চিনিয়েছে। মারকুটে ব্যাটসম্যানদের ছড়াছড়ি দলটিতে। আসন্ন বিশ্বকাপে তাই উইন্ডিজদেরই ফেভারিট মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক ড্যারন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজের দুইবাবের বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামির মতে, এবারের আসরেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ক্যারিবিয়রা। তাদের ফেভারিটও মনে করছেন তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্বকাপের সূচি উন্মোচনের প্রাক্কালে এসব বলেন দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজেকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আপনি শুধু ওয়েস্ট ইন্ডিজের দলটার দিকে তাকান, আমরা সর্বশেষ তিনটি টুর্নামেন্টেই সেরা চারে পৌঁছেছি। আপনি শুধু নামগুলো দেখেন। পোলার্ড, ইউনিভার্সাল বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, এভিন লুইস ছাড়াও আরও অনেকে আছে যারা আক্রমণের গতিপথ বদলে দিতে পারে।’

স্যামি আরও বলেন, ‘প্রতিটি দলই ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইবে। আমি আশা করি ওই গ্রুপ থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ উঠে আসবে।’ এই গ্রুপের প্রথম হওয়া দলই ফাইনাল খেলবে বলেও বিশ্বাস স্যামির।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা