খেলা

কিরগিজস্তান যাবেন তপু বর্মণরা!

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের মধ্যেই বাংলাদেশের ফুটবলাররা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রিমিয়ার লিগের পর সামনে জাতীয় দলের ব্যস্ততা। বিশেষ করে বসুন্ধরা কিংসের ফুটবলারদের ব্যস্ততা বেশি। বাফুফে তাদের জন্য বিশেষ পরিকল্পনা করছে।

এএফসি কাপের গ্রুপ পর্ব শেষে মালদ্বীপ থেকে সরাসরি কিরগিজস্তান নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগষ্ট) ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘করোনাকালীন সময়ে খেলোয়াড়দের ক্লান্তি ও ভ্রমণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। জাতীয় দলে বসুন্ধরা কিংসের কয়েকজন ফুটবলার থাকবেন। তাদেরকে অতিরিক্ত ভ্রমণ এড়ানোর জন্য আমরা মালে থেকে কিরগিজস্তান নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি।’

২৬ আগস্ট মালে থেকে ঢাকায় আসার কথা বসুন্ধরা কিংসের ফুটবলারদের। ২৭ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শেষে ২৮ বা ২৯ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। মালদ্বীপ থেকে আসার পর কিংসের ফুটবলারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রয়েছে। ওই কোয়ারেন্টিন কাটিয়ে জাতীয় দলের ক্যাম্প যোগ দিয়ে আবার কিরগিজস্তান ভ্রমণ অনেকটা কষ্টদায়ক হবে তাদের জন্য।

এই বিষয়টি নিয়ে সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘৫ সেপ্টেম্বর কিরগিজস্তানে ম্যাচ। এর বেশ আগেই আমরা দলকে কিরগিজস্তান পাঠাতে চাই। ৩০ আগস্ট দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। আমরা টিকিট, ভিসা, কোয়ারেন্টাইন এসব বিষয় নিয়ে কাজ করছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা