খেলা

দেড় যুগ পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : সেই ২০০৫ সাল। পাকিস্তানে সেবারই শেষ সফর করেছিল ইংল্যান্ড। এরপর নিরাপত্তার অজুহাতে আর পাকিস্তানে পা রাখেনি ইংলিশরা। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য এ পরিস্থিতিতে পরিবর্তন আসছে। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই পাকিস্তানে প্রায় ১৬ বছর পর খেলতে যাচ্ছে ইংলিশরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবরে এই টি-টোয়েন্টি সিরিজটিই হবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ সিরিজ। এই সিরিজ খেলে দুই দলই যাত্রা শুরু করবে আরব আমিরাতের উদ্দেশে।

প্রথমে কথা হচ্ছিল, দুটো ম্যাচই হবে করাচিতে। কিন্তু সামগ্রিক কারণে সরে গেছে ভেন্যু। দুটো ম্যাচই এবার অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টানা দুই দিন দুটো ম্যাচ আয়োজন করেই শেষ করে দেয়া হবে এই ঝটিকা সিরিজ। আগামী ১৩ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলার পরদিনই দুই দল খেলবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

উল্লেখ্য, এই সিরিজে কেবল ইংল্যান্ড পুরুষ দলই পাকিস্তান সফর করবে না, নারীরাও সফর করবে। নারীদের সফরে দুটো টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। ১৭ থেকে ১৯ অক্টোবর হবে ওয়ানডে তিনটি।

এর আগে ৯ অক্টোবর ইয়ন মরগানের দল পা রাখবে পাকিস্তানের মাটিতে। এরপর সেখানে কোয়ারেন্টাইন করে তবেই মাঠে নামবে দলটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

শুক্রবার থেকে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিন ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশে...

দেশের ১১ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে কয়েকদিন

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্...

মাদ্রাসায় শিশুর আত্মহত্যা: বলাৎকারের অভিযোগে ছাত্র গ্রেপ্তার

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা