খেলা

স্ত্রীর সঙ্গেও কান্না করেছিলেন মেসি

ক্রীড়া ডেস্ক : গত রোববার (৮ আগস্ট) স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলন করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর পর ক্লাব ছাড়ার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। তখন সামনের সারিতেই বসে থাকা তার স্ত্রী আন্তোলেনা রোকুজ্জো এগিয়ে আসেন একটি টিস্যু নিয়ে, মেসির চোখের জল মোছার জন্য।

দেখে মনে হচ্ছিল, আন্তোলেনা আগেই জানতেন সংবাদ সম্মেলনে নিজেকে ধরে রাখতে পারবেন না মেসি। তাই নিজের সঙ্গে টিস্যু রেখেছিলেন, যেন স্বামীর প্রয়োজনে তা দিতে পারেন। অবশ্য আন্তোলেনার তা না জানার কোনো কারণ নেই। কেননা বার্সা ছাড়ার খবরে একসঙ্গেই কান্না করেছিলেন দুজন।

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন মেসি। ক্লাবটিতে আনুষ্ঠানিক পরিচয়ের দিন জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ছাড়া ও পিএসজিতে যোগদানের সময়কার পরিস্থিতি ও অনুভূতির কথা জানিয়েছেন মেসি।

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে মেসিকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। সেদিন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে আলোচনায় সারাদিন ব্যয় করেন মেসির বাবা। পরে বাবার কাছ থেকেই মেসি জানতে পারেন, আর বার্সেলোনায় থাকা হচ্ছে না তার। তখন স্ত্রীর সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সেই সময়ের কথা জানিয়ে মেসি বলেন, ‘আমার বাবা বাসায় এসেছিলেন। তিনি সারাদিন (হুয়ান) লাপোর্তার সঙ্গে ছিলেন। যখন বাসায় এসে আমাকে সব জানান, তখন ওই মুহুর্তে আমি খুবই ভেঙ্গে পড়েছিলাম। তবে আমাকে তখনই মানসিকভাবে প্রস্ততি নিতে হয়েছিলো আমার স্ত্রীকে খবরটা দেয়ার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কান্না করেছিলাম এবং আমাদের বাচ্চাদের এই খবরটা দেয়া দরকার ছিল। ডিসেম্বরে ওদেরকে বলেছিলাম যে আমরা বার্সেলোনাতেই থাকব। আমরা জানতাম খবরটা ওদের জন্য খুবই কষ্টদায়ক হবে। বিশেষ করে থিয়াগোর (মেসির বড় ছেলে) জন্য। এরপরের সবই খুব তাড়াতাড়ি হতে থাকে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা