খেলা

ফিল্ডার হিসেবে নেয়া হয়েছে সৌম্যকে!

ক্রীড়া প্রতিবেদক : ওপেনিং জুটি নিয়ে বরাবরই হতাশ টাইগার শিবির। প্রথম তিন টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিংয়ে একবারও ভালো শুরু করতে পারেনি টাইগাররা। বিশেষ করে সৌম্য সরকারের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মতো।

চতুর্থ ম্যাচেও যথারীতি ব্যর্থ সৌম। দলের কোনো কাজেই আসেনি এই ব্যাটসম্যান। আরও একবার বাজে শট খেলে আউট হয়েছেন। যেন ফিল্ডিং হিসেবে ১১ প্লেয়ারের কোটা পুরণ করতেই নেয়া হয়েছে সৌম্যকে।

মিরপুরে শনিবার (৭ আগস্ট) চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। আজকের ওপেনিং জুটিতে ২৪ রান উঠলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সৌম্য।

ইনিংসের চতুর্থ ওভারে জস হ্যাজলেউডকে ক্রস খেলতে গিয়ে উল্টো দিকে বল ওপরে তুলে দিয়েছেন সৌম্য। সহজেই ক্যাচটি তালুবন্দী করেন অ্যালেক্স কারে। ১০ বলে ১ ছক্কায় সৌম্য করেন ৮।

আগের তিন ম্যাচে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছিল ২, ০ আর ২। অর্থাৎ চার ইনিংস মিলিয়ে সৌম্য করলেন ১২ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে চার উইকেটে ৫১ রান। নাইম শেখ ২৪ ও আফিফ ০ রানে অপরাজিত আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা