খেলা

উজবেকিস্তানে খেলবেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক: প্রথম থেকে কথা চলছিলো। এএফসি থেকেও মৌখিক আশ্বাস পাওয়া গিয়েছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটা আর হলো না। যার ফলে সাবিনাদের উড়াল দিতে হবে উজবেকিস্তানে। এশিয়া কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে সেখানে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যেই বাফুফেকে তা জানিয়ে দিয়েছে। সেখানে‘জি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হবে ইরান ও জর্ডান। বাছাইয়ের গ্রুপ পর্বের খেলাগুলো আয়োজনের জন্য এএফসি সময় নির্ধারণ করেছে ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ চ্যাম্পিয়ন দল এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে

বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। ফলে আমাদেরকে এখন উজবেকিস্তান গিয়ে বাছাই পর্ব খেলতে হবে।’

এদিকে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে। উজবেকিস্তান যাওয়ার আগে সাবিনাদের দুটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা বাফুফের। নেপাল ইতোমধ্যে ম্যাচ খেলার সম্মতি দিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা