খেলা

এমন মুস্তাফিজকে আইপিএলেও দেখিনি: হেনরিকেস

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামে টিম অস্টোলিয়া। কিন্তু সে ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি জস ফিলিপরা। স্পিনে কাবু হয়ে কম সংখ্যক রানে তাড়া করতে নেমে অলআউট হয় তারা।

এদিকে গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য স্পিনের চেয়ে বেশি অজিদের ভুগিয়েছে মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং। দুই ম্যাচ মিলিয়ে মুস্তাফিজ অজিদের এতটাই ভুগিয়েছেন যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মোজেস হেনরিকেস বলেই বসলেন, এমন দারুণ বোলিং তিনি আইপিএলেও করতে দেখেননি মুস্তাফিজ।

মিরপুরের মন্থর উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের বেশ বিপাকে ফেলেছে মুস্তাফিজের স্লোয়ার বোলিং। শুরুটা জস ফিলিপকে ফিরিয়ে। ডানহাতি এই ব্যাটসম্যানকে লেগ স্টাম্পের বাইরে করেছিলেন বলটা। প্রত্যাশার চেয়ে ধীরগতির হওয়ায় ফিলিপের ব্যাট ফাঁকি দিয়ে বলটা গিয়ে আঘাত হানে স্টাম্পে। বোকা হয়ে চেয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না ফিলিপের।

এরপর অধিনায়ক ওয়েডকেও মন্থর গতি দিয়েই বিদায় করেন। ১৭তম ওভারে যখন রান বাড়ানোর চাপ অজিদের ওপর ঠিক তখন। এবারও বলটা লেগ স্টাম্পে করেছিলেন মুস্তাফিজ, সেটা স্কয়ার লেগের ওপর দিয়ে তিনি পাঠাতে চেয়েছিলেন অজি অধিনায়ক, পিচ করার পর ধীরগতির হয়ে যাওয়ায় যেটা ব্যাটে বলে হয়নি তার। ফলে তা গিয়ে আঘাত হানে স্টাম্পে। আরও একবার বোকা বনে যান মুস্তাফিজের প্রতিপক্ষ ব্যাটসম্যান।

এরপরের বলেই তিনি ফিরিয়েছেন অ্যাশটন অ্যাগারকে। আউটের ধরন না মিললেও আউট হওয়ার পর ব্যাটসম্যানের হতাশ, বোকাটে অভিব্যক্তি অবশ্য ছিল একই। মুস্তাফিজ বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন, তার ‘কাটারটা’ প্রত্যাশার চেয়ে নিচু বাউন্স নিয়ে ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক নুরুল হাসানের গ্লাভসে।

মিরপুরের ধীরগতির উইকেটকে যেভাবে বুদ্ধিদীপ্তভাবে কাজে লাগিয়েছেন মুস্তাফিজ, তার তারিফ না করেই পারলেন না হেনরিকেস। বললেন, ‘আজ মুস্তাফিজ দেখিয়েছে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার কেমন। আমি মনে করি, আজ ২৪টা বলই স্লোয়ার করেছে, গতি দেওয়ার চেষ্টাই সে করেনি।’

মুস্তাফিজকে আইপিএলেও বল করতে দেখেছেন হেনরিকেস। কিন্তু অজি অলরাউন্ডারের মনে হয়েছে, সেখানেও এমন বোলিং করতে দেখেননি তাকে। তিনি বলেন, ‘তাকে আইপিএলে দেখেছি আমি। আমার মনে হয় না সেখানেও তাকে কখনো এমন বোলিং করতে দেখা গেছে। সেখানে সে যা করেনি, সম্ভবত সেটাই এখানে করে দেখিয়েছে সে।’

আইপিএলের সঙ্গে এখানের বোলিং কেন ভিন্ন, সেটাও ব্যাখ্যা করে বললেন হেনরিকেস। বললেন, ‘সঠিক পরিসংখ্যানটা ঠিক বলতে পারব না, তবে আমার মনে হয় সেখানে সে এখানকার অর্ধেক স্লোয়ার করে থাকে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা