খেলা

সিরিজ জয়ে এগিয়ে গেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রান টপকে ২-০ ম্যাচে সিরিজ জয়ের পথে এগিয়ে গেলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। প্রথম ম্যাচে ২৩ রানে ও দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে অসিদের হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে আফিফ সর্বোচ্চ ৩৭ রান করেন ৩১ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন সাকিব আল হাসান ১৭ বলে। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট।

টাইগাররা ১৮ ওভার ৪ বলে সংগ্রহ করে ১২৩ রান। এতে হারাতে হয়েছে ৫ উইকেট। শেষ জুটি আফিফ হাসান ৩১ বলে ৩৭ ও নুরুল হাসান ২১ বলে ২২ রানে বিজয়ের মালা গলায় দেয় টাইগার বাহিনী।

এর আগে ১৭ বলে ২৬ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। তা ছাড়া রানের খাতা না খুলেই দুই বল খেলে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। পরে নাঈম ১৩ বলে ৯ রান করে তিনিও সাজঘরে আশ্রয় নেন। ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ১৭ বলে ২৬ রান করে এন্ড্রু টাই এর বলে আউট হোন। কোন রান না করেই বিদায় নেন অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ। পরে ২৩ বলে ২৪ রান করে বিদায় নেন মেহেদী হাসান।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্কের বলে সৌম্য সরকার ও হেইজলউডের বলে মোহাম্মদ নাঈম আউট হোন। তা ছাড়া অ্যাস্টন এইগার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও মিচেল মার্শ একটি করে উইকেট নেন।

আজ জিতলেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অস্ট্রেলিয়ার পক্ষে জশ ফিলিপ ১০, অ্যালেক্স ক্যারি ১১, মিচেল মার্শ ৪৫, মোয়জেস এনরিকেস ৩০, অ্যাস্টন টারর্নার ৩, ম্যাথিউ ওয়েডে ৪, মিচেল স্টার্ক ১৩, অ্যান্ড্রু টাই ৩ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ ৪ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। তবে তিনি কোন উইকেট পাননি। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে পেয়েছেন এক ইউকেট। শরিফুল ইসলাম ৪ ওভার বল করে ২৭ রানে বিনিময়ে দুই উইকেট ও সৌম্মু সরকার এক ওভার বল করে ৭ রাত দিলেও কোন উইকেট পাননি।

প্রথম টি-টোয়েন্টির একাদশ অপরিবর্তিত রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে অস্ট্রেলিয়াকে আগে হারাতে পারলেও টি-টোয়েন্টিতে জয় অধরাই ছিল এতদিন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়জেস এনরিকেস, অ্যাস্টন টারর্নার, ম্যাথিউ ওয়াডে (অধিনায়ক), অ্যাস্টন এইগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা