খেলা

৬৪ রানে ৪ উইকেট নেই টাইগারদের

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করছে বাংলাদেশ। ৬৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছেন টাইগাররা। রানের খাতা না খুলেন চলে গেছেন অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ।

এর আগে ১৭ বলে ২৬ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। তা ছাড়া রানের খাতা না খুলেই দুই বল খেলে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। পরে নাঈম ১৩ বলে ৯ রান করে তিনিও সাজঘরে আশ্রয় নেন। ২১ রানে দু্ই ইকেট হারায় বাংলাদেশ। সাকিব ১৭ বলে ২৬ রান করে এন্ড্রু টাই এর বলে আউট হোন।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্কের বলে সৌম্য সরকার ও হেইজলউডের বলে মোহাম্মদ নাঈম আউট হোন। ১১ ওভারে ৬৮ রানে ব্যাট করছে টাইগাররা।

আজ জিতলেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অস্ট্রেলিয়ার পক্ষে জশ ফিলিপ ১০, অ্যালেক্স ক্যারি ১১, মিচেল মার্শ ৪৫, মোয়জেস এনরিকেস ৩০, অ্যাস্টন টারর্নার ৩, ম্যাথিউ ওয়েডে ৪, মিচেল স্টার্ক ১৩, অ্যান্ড্রু টাই ৩ রান করেন।

বাংলাদেশি বলারদের মধ্যে মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ ৪ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। তবে তিনি কোন উইকেট পাননি। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে পেয়েছেন এক ইউকেট। শরিফুল ইসলাম ৪ ওভার বল করে ২৭ রানে বিনিময়ে দুই উইকেট ও সৌম্মু সরকার এক ওভার বল করে ৭ রাত দিলেও কোন উইকেট পাননি।

প্রথম টি-টোয়েন্টির একাদশ অপরিবর্তিত রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে অস্ট্রেলিয়াকে আগে হারাতে পারলেও টি-টোয়েন্টিতে জয় অধরাই ছিল এতদিন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়জেস এনরিকেস, অ্যাস্টন টারর্নার, ম্যাথিউ ওয়াডে (অধিনায়ক), অ্যাস্টন এইগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা