খেলা

বাংলাদেশের সামনে ১২২ রানের টার্গেট অসিদের

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২২ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। আজ জিতলেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অস্ট্রেলিয়ার পক্ষে জশ ফিলিপ ১০, অ্যালেক্স ক্যারি ১১, মিচেল মার্শ ৪৫, মোয়জেস এনরিকেস ৩০, অ্যাস্টন টারর্নার ৩, ম্যাথিউ ওয়েডে ৪, মিচেল স্টার্ক ১৩, অ্যান্ড্রু টাই ৩ রান করেন।

বাংলাদেশি বলারদের মধ্যে মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ ৪ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। তবে তিনি কোন উইকেট পাননি। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে পেয়েছেন এক ইউকেট। শরিফুল ইসলাম ৪ ওভার বল করে ২৭ রানে বিনিময়ে দুই উইকেট ও সৌম্মু সরকার এক ওভার বল করে ৭ রাত দিলেও কোন উইকেট পাননি।

প্রথম টি-টোয়েন্টির একাদশ অপরিবর্তিত রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে অস্ট্রেলিয়াকে আগে হারাতে পারলেও টি-টোয়েন্টিতে জয় অধরাই ছিল এতদিন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়জেস এনরিকেস, অ্যাস্টন টারর্নার, ম্যাথিউ ওয়াডে (অধিনায়ক), অ্যাস্টন এইগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা