খেলা

সৌম্যের পথে পা বাড়ালেন নাঈমও

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ৯ রানে সৌম্য সরকারের উইকেট হারানোর পর মোহাম্মদ নাঈমও সেই পথে পা বাড়ালেন। রানের খাতা না খুলেই দুই বল খেলে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। পরে নাঈম ১৩ বলে ৯ রান করে তিনিও সাজঘরে আশ্রয় নেন। ২১ রানে দু্ই ইকেট হারিয়েছে বাংলাদেশ। এখন ১৬ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান আছেন ১০ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্কের বলে সৌম্য সরকার ও হেইজলউডের বলে মোহাম্মদ নাঈম আউট হোন। ৬ ওভারে ৩৮ রানে ব্যাট করছে টাইগাররা।

আজ জিতলেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

অস্ট্রেলিয়ার পক্ষে জশ ফিলিপ ১০, অ্যালেক্স ক্যারি ১১, মিচেল মার্শ ৪৫, মোয়জেস এনরিকেস ৩০, অ্যাস্টন টারর্নার ৩, ম্যাথিউ ওয়েডে ৪, মিচেল স্টার্ক ১৩, অ্যান্ড্রু টাই ৩ রান করেন।

বাংলাদেশি বলারদের মধ্যে মুস্তাফিজ ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ ৪ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। তবে তিনি কোন উইকেট পাননি। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে পেয়েছেন এক ইউকেট। শরিফুল ইসলাম ৪ ওভার বল করে ২৭ রানে বিনিময়ে দুই উইকেট ও সৌম্মু সরকার এক ওভার বল করে ৭ রাত দিলেও কোন উইকেট পাননি।

প্রথম টি-টোয়েন্টির একাদশ অপরিবর্তিত রেখেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।

মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্টে অস্ট্রেলিয়াকে আগে হারাতে পারলেও টি-টোয়েন্টিতে জয় অধরাই ছিল এতদিন। এই জয়ে ৫ ম্যাচ সিরিজ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়জেস এনরিকেস, অ্যাস্টন টারর্নার, ম্যাথিউ ওয়াডে (অধিনায়ক), অ্যাস্টন এইগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজলউড।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা