খেলা

হাফিজে জিতলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের ৭ রানে হারিয়েছে সফরকারী দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। শনিবার (৩১ জুলাই) রাতের এই জয়ে চার ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাবর আজমের দল।

গায়নায় অধিনায়ক বাবরের ফিফটিতে এদিন আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান করে পাকিস্তান। রান তাড়ায় ধুঁকতে থাকা ক্যারিবিয়ানরা পুরানের ৩৩ বলে ৬২ রানের পরও করতে পেরেছে ১৫০ রান। বোলিংয়ে পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় অবদান অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের। অফ স্পিন বল করে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন তিনি। নিয়েছেন ১টি উইকেটও।

গায়ানার উইকেটে ঐতিহাসিকভাবেই স্পিনাররাও সহায়তা পান। ১৫৮ রানের লক্ষ্যে নামা ক্যারিবিয়ানদের স্পিন ফাঁদে ফেলতে প্রথম ওভারেই বল করতে আসেন হাফিজ। দ্বিতীয় বলেই তুলে নেন আন্দ্রে ফ্লেচারকে।

এরপর ক্রিস গেইল-এভিন লুইস দুই বাঁহাতির জন্য হাফিজ হয়ে উঠেন কঠিন চ্যালেঞ্জ। দুজনকে ক্রিজে আটকে একের পর এক ডট বল আদায় করতে থাকেন তিনি।

প্রথমে টানা তিন ওভারে মাত্র ৫ রান দেয়া হাফিজ ইনিংসের ১৩তম ওভারে নিজের শেষ ওভার করতে এসেও দেন মাত্র ১ রান। শুরুর রান আটকানো চাপের ফলে এর আগেই অবশ্য গেইল, হেটমায়ারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকেরা।

২০ বল খেলে মাত্র ১৬ রান করে হাসান আলির পেসে বোল্ড হন গেইল। ১৮ বলে ১৭ করা হেটমায়ারকে একই কায়দায় ছাঁটেন অভিষিক্ত পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

থিতু হতে সময় নেয়া লুইস রান বাড়াচ্ছিলেন। কিন্তু ৩৩ বলে ৩৫ রান করার পর আঘাত পেয়ে বাইরে চলে যেতে হয় তাকে।

এরপর পুরানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অধিনায়ক কাইরন পোলার্ড। পুরান ঝড় তুললেও পোলার্ড কিছুতেই সুবিধা করতে পারেননি। ৬৪ রানের জুটির ৪৮ রানই আসে পুরানের ব্যাট থেকে। ম্যাচটা শেষ ওভারের একটা রোমাঞ্চে নিয়ে গিয়েছিলেন পুরান। কিন্তু নিজে স্ট্রাইক রাখতে গিয়ে বল নষ্ট করে পুরানের জন্যও কাজটা কঠিন করে দিয়ে যান ১৪ বলে ১৩ করা পোলার্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শারজিল খান ও মোহাম্মদ রিজওয়ান আনেনের ঝোড়ো শুরু। ওভারপ্রতি ১০ করে আসতে থাকে রান। পঞ্চম ওভারে দলের ৪৬ রানে ১৬ বলে ২০ করা শারজিলকে ফিরিয়ে জুটি ভাঙেন জেসন হোল্ডার। কিন্তু এরপর বাবর-রিজওয়ানের জুটি জমে যায়। ৬৭ রানের জুটির পর ফেরেন ৩৬ বলে ৪৬ করা রিজওয়ান।

৪০ বলে ৫১ করা বাবরকে হোল্ডার তুলে নেয়ার পর ধস নামে পাকিস্তানের ইনিংসে। ২৩ রানের ভেতর তারা হারায় ৬ উইকেট। শেষ পর্যন্ত পুঁজি থাকে দেড় শর আশেপাশে। যদিও বোলারদের নৈপুণ্যে সেই রানটাই পরে হয়েছে যথেষ্ট।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা