খেলা

মেদিনার গোলে মিশরকে হারলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে ফুটবলে শুরুটা ভালোভাবে হয়নি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের। শুরুতে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা।

ফাকুন্দো মেদিনার গোলে প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়া মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে ফার্নান্দো বাতিস্ততা শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পুরো ম্যাচে মিশরের ৩ কর্নারের বিপরীতে আর্জেন্টিনা কর্নার পায় ৯টি। বলও নিজেদের পায়ে বেশি রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৫৪ শতাংশ সময় তাদের পায়ে ছিল বল।

কর্নার থেকেই গোল আদায় করে নেয় বাতিস্ততা শিষ্যরা। ৫১ মিনিটের সময় একটি কর্নার পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেদিনা।

এরপর ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি দুই দল। পুরো ম্যাচে মোট ১১টি শট নিয়ে দুইটি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। অন্যদিকে মিশরেরও ৮ শটের দুটি লক্ষ্যে ছিল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করেছে।

এক গোলের এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলবিসেলেস্তেরা। আগামী বুধবার গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা