খেলা

আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকের শুরুটা মোটেও ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের কাছে আলবিসেলেস্তেরা হেরে গেছে ২-০ ব্যবধানে।

রোববার (২৫ জুলাই) ঘুরে দাঁড়ানোর মিশনে মিশরের মুখোমুখি হচ্ছে ফার্নান্দো বাতিস্তার দল। আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে এই ম্যাচের একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ওরতেগার না থাকা অবধারিতই ছিল। এছাড়া কলম্বাত্তো ও ভ্যালেনজুয়েলাকেও রাখা হয়নি শুরুর একাদশে। তাদের জায়গায় এসেছেন ব্রাভো, পায়েরো এবং ভেগা।

অলিম্পিকে এখনও পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। ১৯২৮ সালের আমস্টারডাম গেমসের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার শুরুর একাদশ : জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।

মিশরের শুরুর একাদশ : এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও মোহসেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা