খেলা

সেই কোরিয়ান জুটিই জিতেছে স্বর্ণ

ক্রীড়া ডেস্ক :

র‍্যাংকিং রাউন্ডেই দুই কোরিয়ান আর্চার বুঝিয়ে দিয়েছিলো তারা টোকিও গিয়েছে স্বর্ণ জয়ের জন্যই। দুর্ভাগ্য বাংলাদেশের, সেরা জুটির বিপক্ষেই রিকার্ভ মিশ্র দলগত বিভাগের প্রথম রাউন্ড খেলতে হয়েছে।

ফলাফল যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের রোমান ও দিয়াকে সহজে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোরিয়ান আন সান ও কিম জে ডিওক জুটি। শেষ পর্যন্ত এই জুটির হাতেই উঠেছে আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের স্বর্ণ।

শনিবার (২৪ জুলাই) দুপুরে শেষ হওয়া স্বর্ণের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরেছে। নেদারল্যান্ড তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত রৌপ্য পেয়েছে।

বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোরিয়া পেয়েছিল ভারতকে। ৬-২ সেট পয়েন্টে ভারতের আরচারদের হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। ফাইনালে ওঠার সে লড়াইয়ে কোরিয়া ৫-১ সেট পয়েন্টে হারায় মেক্সিকোকে।

তবে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে কোরিয়ানদের। প্রথম সেট (৩৮-৩৫) হেরে দ্বিতীয় (৩৭-৩৬) ও তৃতীয় সেট (৩৬-৩৩) জিতে ম্যাচে ফিরেছিল তারা। শেষ সেট ড্র (৩৯-৩৯) করে স্বর্ণ নিশ্চিত করে কোরিয়ানরা।

ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মেক্সিকো ৬-২ সেট পয়েন্টে তুরস্ককে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ পদক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা