সোনার পদক হাতে ইয়াং কিয়ান
খেলা

অলিম্পিকে এসেই রেকর্ড, প্রথম সোনা চীনের ইয়াংয়ের

ক্রীড়া ডেস্ক: চীনা শুটার ইয়াং কিয়ান প্রথমবারের মতো অলিম্পিকে এসেই গড়লেন রেকর্ড। বয়স মোটে ২১। টোকিও অলিম্পিকের প্রথম সোনাটাও তাতে চলে গেছে তার দখলে। শনিবার (২৪ জুলাই) সকালে টোকিওর আসাকা শুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি অর্জন করেছেন ২৫১.৮ স্কোর। যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

একটু এদিক সেদিক হলেই রেকর্ডটা হয়ে যেতে পারত রাশান আনাস্তাসিয়া গালাশিনারও। ২৫১.১ স্কোর করে দ্বিতীয় হয়েছেন তিনি, জিতেছেন রৌপ্যপদক। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বিজয়ীর জন্য। সেখানে ৯.৮ স্কোর করে বাজিমাত করেন চীনা তরুণী ইয়াং।

অথচ প্রতিযোগিতার বাছাইপর্বে ইয়াং হয়েছিলেন চতুর্থ, আর রানারআপ হওয়া গালাশিনার অবস্থান ছিল অষ্টম। সেই দু’জনই মূল প্রতিযোগিতা শেষ করলেন পোডিয়ামে থেকে। এই ইভেন্টের ব্রোঞ্জপদক গেছে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেনের দখলে। তার পয়েন্ট ছিল ২৩০.৬।

আর বাছাইপর্বে ৬৩২.৯ স্কোর গড়ে অলিম্পিকের রেকর্ড গড়ে মূল পর্বে আসা নরওয়েজিয়ান জেনেট হেগ প্রতিযোগিতা শেষ করেছেন চতুর্থ স্থান দখল করে। মূল পর্বে তার ঝুলিতে গেছে কেবল ২০৯.৩ পয়েন্ট।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা