খেলা

টোকিও অলিম্পিকে রোমান-দিয়ার মিশ্র দ্বৈতে হার

ক্রীড়া ডেস্ক: রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটিকে ঘিরে টোকিও অলিম্পিকে প্রত্যাশা বেশি বাংলাদেশের। কিন্তু তাদের রিকার্ভ মিশ্র দ্বৈতের শুরুটা ভালো হয়নি। প্রি -কোয়াটার ফাইনালে হেরে যেতে হয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে।

টোকিওর ইউমেনোশিমা ফিল্ডে শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান-কিম জে ডিওক জুটি।

প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হেরে যায় রোমান-দিয়া জুটি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই হয়েছে। তবে হার মানতে হয়েছে ৩৫-৩৩ ব্যবধানে। তৃতীয় সেটে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু হারতে হয়েছে ৩৯-৩৮ পয়েন্টে। মিশ্র দ্বৈত শেষে এখন ব্যক্তিগত ইভেন্টের লড়াইয়ে নামবেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা