খেলা

খামখেয়ালিতে বাংলাদেশের হার 

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য ১৬৭ রানের। টি-টোয়েন্টিতে যেটি বেশ চ্যালেঞ্জিংই। আর এই লক্ষ্য তাড়া করতে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২৩ হারে বাংলাদেশ।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে গা-ছাড়া ভাব দেখিয়েছে টাইগাররা। একের পর এক ফিল্ডিং মিস হয়েছে, হয়েছে এক রানের জায়গায় দুই রান। ক্যাচ ড্রপও করেছেন ফিল্ডাররা। ফলে জিম্বাবুয়েকে এবার আর অল্প সংগ্রহের মধ্যে রাখা যায়নি। ৬ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় স্বাগতিকরা।

তাসকিন আহমেদ বোলিংয়ের সূচনা করেন। ডানহাতি এই পেসারের ওভারের প্রথম বলে ৩ আসলেও পরের পাঁচ বলে মাত্র ১ রান নিতে পারেন জিম্বাবুইয়ান দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি আর ওয়েসলে মাদভেরে।

দ্বিতীয় ওভারে মাহেদি হাসানকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তার ওপর চড়াও হন মাদভেরে। প্রথম দুই বলে ছক্কা আর চার হাঁকিয়ে বসেন। তবে এমন মার খেয়েও ঘাবড়ে যাননি মাহেদি।

টাইগার অফস্পিনার ওভারের পঞ্চম বলে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুমানিকে (৩)। প্রথম দুই বলে ১০ তুলে ফেলা ওই ওভারে সবমিলিয়ে জিম্বাবুয়ে নিতে পারে ১১ রান।

এরপর বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন রেগিস চাকাভা আর মেদভেরে। তবে ষষ্ঠ ওভারে বল হাতে নিয়েই দারুণ ফর্মে থাকা চাকাভাকে ফেরান সাকিব আল হাসান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা