খেলা
টস হেরে 

ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

স্পোর্টস ডেস্ক: হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৮ উইকেটে।

এই ম্যাচে বাংলাদেশের রয়েছে চমক। বাংলাদেশের জার্সিতে শামীম হোসেন পাটোয়ারির অভিষেক হচ্ছে।

লিটন দাস চোটের কারণে খেলতে পারছেন না। তার জায়গায় এসেছেন শামীম। বাংলাদেশের ৭১তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে তার।

বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। জিম্বাবুয়ে জিততে পারেননি একটিও। বাংলাদেশ জিতেছে দুইটি। ড্র হয়েছে তিনটি।

হারারেতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। কাজটা তাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। বোলিং ও ব্যাটিংয়ে সম্প্রতি দারুণ ফর্মে বাংলাদেশের খেলোয়াড়রা। টেস্ট ও ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আজ সেদিকেই নজর রেখে এগোবে অতিথিরা।

এক মিনিট নীরবতা পালন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব বাবা হারিয়েছেন। গতকাল তার বাবা আব্দুল কুদ্দুস ৬২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও টিম ম্যানেজমেন্ট এক মিনিটের নীরবতা পালন করেন।

টসের সময় জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা শোক প্রকাশ করেন। বিপ্লব বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন। বাবার মৃত্যুর খবর শুনে দেশের বিমান ধরেছেন তিনি।

মোস্তাফিজ আউট, তাসকিন ইন

লিটনের চোটে শামীম দলে প্রথমবার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। দলে এসেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা