খেলা

করোনা নেগেটিভ উইন্ডিজ-অস্ট্রেলিয়ার খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে স্থগিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তবে ম্যাচটি বাতিল করা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়েছিল অজিরা। কিন্তু মাঠে নামার কিছুক্ষণ আগেই খবর আসে ওয়েস্ট ইন্ডিজ দলের এক সদস্য (ক্রিকেটার নন) করোনা পজিটিভ। ফলে ম্যাচটি স্থগিত করা হয়।

সেদিন ম্যাচ স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে সকল ক্রিকেটার, দলের অন্যান্য সদস্য ও সম্প্রচার সহযোগীরা হোটেলে ফিরে গিয়েছিলেন। তারপর সবমিলিয়ে মোট ১৫২ জনের করোনা পরীক্ষা করানো হয়।

শুক্রবার (২৩ জুলাই) তাদের সবার ফলাফলে করোনা নেগেটিভ এসেছে। তাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য আবার নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচটি হবে স্থানীয় সময় শনিবার (২৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এবং তৃতীয় ম্যাচটি হবে সোমবার (২৬ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা