খেলা

মাহমুদউল্লাহর অবসর ঘোষণার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক: খেলা শেষে প্রতিদিনের মতো শুক্রবারও (৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের ভিডিও বার্তা পাঠানোর কথা ছিল। শনিবার হারারে টেস্টের তৃতীয় দিন শেষে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ কথা বলেছেন।

সংবাদমাধ্যমকর্মীদের হাতে মিরাজের ভিডিও বার্তাটি সময় মতোই এসেছে। কিন্তু মাহমুদউল্লাহর কথা আসতে সময় লাগলো। এরই মধ্যে জোর গুঞ্জন, টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র এই ক্রিকেটার।

বিসিবি সূত্র জানিয়েছে, রিয়াদ ড্রেসিংরুমে সহযোগী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বলেছেন অবসরে যাওয়ার ইচ্ছের কথা। তবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই বিষয়ে হারারেতে অবস্থানরত টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি, রাবিদ ইমাম আর নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি।

তবে আজ রাত সাড়ে দশটা পার হতেই বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে স্ক্রল চলছিল, মাহমুদউল্লাহ অবসরের ঘোষণা দিয়েছেন। তাই সবাই অপেক্ষায় ছিলেন ভিডিওবার্তায় সেই ঘোষণাটি আসবে।

কিন্তু বাস্তবে তেমন কিছু হলো না। মাহমুদউল্লাহর ভিডিও বার্তায় কোথাও অবসরের কথা নেই। বরং নিজেদের খেলা ও পরিকল্পনা নিয়েই কথা বলেছেন সিনিয়র এই ব্যাটসম্যান।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টটি তার ক্যারিয়ারের ৫০তম। তিনি এই টেস্টেই প্রথম ইনিংসের নিজের ক্যারিয়ারসেরা ১৫০ রান করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা