খেলা
মেসিকে সমর্থন

ব্রাজিলিয়ানদের ওপর খেপেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: হাজার মাইল দূরের দুটি দেশ। যার প্রভাব পড়েছে বাংলাদেশে। তাতে মারামারি ঘটনাও ঘটে প্রায়। খালি চোখে যেমনটা দেখা যায়, বিষয়টা তেমন নয়।বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে মনে হতে পারে ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু লাতিন দেশ দুটির অবস্থা কি তাই? মোটেও নয়। তারা ফুটবলে চিরশত্রু ঠিক আছে, কিন্তু দুই দেশে দুই দলের সমর্থকও আছে অনেক।

বর্তমান অবস্থার কথাই ধরা যাক। ব্রাজিলে লিওনেল মেসির প্রচুর ভক্ত আছেন। আর মেসির কারণে অনেকে আর্জেন্টিনাকেও সমর্থন করেন। চলতি কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা সমর্থন পাচ্ছে ব্রাজিলিয়ানদের কাছ থেকে। জাতীয় দলের জার্সিতে যেন মেসির শিরোপা খরা কাটে, সেই প্রার্থনাও করছেন অনেক ব্রাজিলিয়ান।

এখন ফাইনালেও যদি আর্জেন্টিনার সমর্থন করেন তারা, তাহলে? এজন্যই খেপেছেন নেইমার। মারাকানার ফাইনালে ব্রাজিলিয়ানদের কেউ আর্জেন্টিনাকে সমর্থন করলে, তাদের ‘নরকে’ যেতে বলছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা।

বাংলাদেশ সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিলের অনেকেরই চাওয়া মেসির আর্জেন্টিনার শিরোপা জিতুক। তাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন নেইমার।

ব্রাজিলকে ফাইনালে তোলার নায়ক লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সবসময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা ও ভক্তদের একসঙ্গে তোলা সুরে কান জুড়ানোর। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করবো না, যদি তারা (ব্রাজিল) খেলাধুলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কোনও কিছুর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা