খেলা

কোপার ফাইনালে থাকবে ৪৪০০ দর্শক

ক্রীড়া ডেস্ক : এবারের কোপা আমেরিকা টুর্নামেন্টের পুরোটাই হয়েছে শূন্য গ্যালারির সামনে। তাতে কিছুটা হলেও উত্তেজনা হারায় টুর্নামেন্টটি। তবে সীমিত সংখ্যক হলেও ফাইনালের ভেন্যু মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে দর্শক। ফাইনালে বাড়তি রোমাঞ্চ, উৎসাহ, উত্তেজনা যোগাতেই কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত।

আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে দুই দলের ২,২০০ জন করে সমর্থক থাকবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে। তবে ওই দর্শকদের টিকিট কাটতে হবে না বলে জানিয়েছে তারা।

তবে ফাইনালে মাঠে প্রবেশের আগে অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে তাদের। এই দর্শকদের ছাড়াও আরও ১৫০টি ভিআইপি টিকিট ছেড়েছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। তারা কেবল পিসিআর টেস্ট করিয়েই ঢুকতে পারবেন স্টেডিয়ামে।

এমনিতে ব্রাজিলের করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। দেশটিতে কোপা আয়োজন নিয়ে শুরু থেকেই ছিলো সমালোচনা। এর মধ্যেই টুর্নামেন্টটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কনবেমবল।

ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় এক কোটি ৯০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ৩০ হাজার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা