খেলা

আর্জেন্টাইন পত্রিকায় বাংলাদেশি ভক্তদের সংঘর্ষের খবর

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি ফুটবল ভক্তদের ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি নতুন কিছু নয়। বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো আসরগুলোকে ঘিরে তাদের ভক্তি পরিণত হয় উন্মাদনায়। যার পরিনামে প্রায়ই বাধে সংঘর্ষ।

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের সবশেষ সংঘর্ষের খবর গুরুত্বের সঙ্গে ছেপেছে আর্জেন্টিনার পত্রিকা বুয়েনোস আইরেস টাইমস।

এএফপির বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা থেকে ১২০ কিলোমিতার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের ফুটবল সমর্থন নিয়ে বিতণ্ডা গড়ায় সংঘর্ষে। ভক্তরা খালি হাত ও লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে।’

রোববার কোপা আমেরিকার ফাইনাল নিয়ে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে এমনটা বলা হয় প্রতিবেদনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এলাকাবাসীকে বলেছি বড় পর্দায় খেলা দেখা যাবে না। তাদের কাছে আমরা গিয়েছি ও অনুরোধ করেছি ফাইনালের সময় কোনো জমায়েত যেন তারা না করেন।’

বুয়েনোস আইরেস টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিকেটপ্রেমী দেশ হলেও বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় ফুটবল ফ্যানদের উত্তেজনা চরমে পৌঁছায় ও দেশের শহরগুলো ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়।

এছাড়া ২০১৮ সালে আর্জেন্টিনার পতাকা টাঙ্গানোর সময় মেসি ভক্তের মৃত্যুর খবর পাঠকদের স্মরণ করিয়ে দেয় প্রতিবেদনটি।

মঙ্গলবার, ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় চারজন আহত হন।

ওইদিন সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন নওয়াব মিয়া, জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান।

স্থানীয় লোকজন জানান, কোপা আমেরিকা ফুটবল কাপের সেমিফাইনালে মঙ্গলবার সকালে পেরুকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এ নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে দামচাইল গ্রামের ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়াসহ ৪-৫ মারধর করে পালিয়ে যায়। নওয়াবকে পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ওই ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে নওয়াবের ছেলে আরমানসহ ব্রাজিল সমর্থক আলী হোসেন ও ইসহাক মিয়া আর্জেন্টিনার সমর্থক জীবনের চাচাতো ভাই সেলিমসহ সৈয়দাবুর রহমান ও জাকির মিয়াকে বাজারে পেয়ে মারধর করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা