খেলা
ইউরো-কোপা ফাইনাল

মাঠে থাকবেন ফিফা প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক : একই সময়ে চলছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ও ইউরো কাপ। বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার। একইদিন দিবাগত রাত ১টায় হবে ইউরো কাপের ফাইনাল।

এ দুই টুর্নামেন্টেরই ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমে মারাকায় দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। পরে ওয়েম্বলিতে যাবেন ইতালি-ইংল্যান্ড ফাইনাল দেখতে।

বর্তমান উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের একটি অনুষ্ঠানের জন্য মায়ামিতে রয়েছেন ইনফান্তিনো। সেখান থেকেই ফাইনালের কয়েক ঘণ্টা আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলে যাবেন তিনি।

ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গ্লোব জানাচ্ছে এ খবর। পরে মারাকানার ফাইনাল দেখে ইংল্যান্ডের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ইনফান্তিনোর। সেখানে মাঠে বসে দেখবেন ইউরো কাপের ফাইনাল ম্যাচটি।

এদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবছে কনমেবল। এরই মধ্যে প্রত্যেক খেলোয়াড়, অফিসিয়াল ও কর্মকর্তাদেরকে দুজন করে অতিথি মাঠে নেয়ার অনুমতি দেয়া হয়েছে।

এর বাইরে মারাকানার দর্শক ধারণক্ষমতার ১০ শতাংশ (৭৮০০ জন) দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে সেগুলো টিকিট বিক্রির মাধ্যমে নয়। বরং স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছাস্বরুপ তাদের আত্মীয় বা ঘনিষ্ঠজনদের অনুমতি দেয়া হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা