খেলা
দুই বছরের চুক্তি 

রামোসের নতুন ঠিকানা নেইমারদের পিএসজি

স্পোর্টস ডেস্ক: তাকে নিয়ে চলচ্ছিলো নানা কথা। এইতো কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতি টেনেছেন। রিয়ালের সঙ্গে সর্ম্পকটা ছিলো ১৬ বছরের। বিদায় বেলায় অবশ্য বলেছেন একদিন ফিরে আসবেন আবারও। তবে খেলোয়াড়ি জীবনটা যে এখনো বাকি সার্জিও রামোসের। তবে রিয়ালের পর এবারের গন্তব্যটা কোথায়?

এতদিন এটিই ছিল বড় প্রশ্ন। এবার জানা গেল, রামোসের পরের গন্তব্য ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে। নেইমারদের ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তির কথা জানিয়েছে ব্লেচার রিপোর্ট ফুটবল।

সেখানে যোগ দেওয়ার পর রামোস নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘স্বপ্ন দেখার সেরা জায়গা, জেতার সেরা ক্লাব । আমরা সব কিছুর সাথে যুদ্ধ করবো । স্বপ্ন দেখার জন্য সেরা জায়গা, সেরা ক্লাব জিততে থাকবে। আমরা সব কিছু দিয়ে যাব। স্বপ্ন দেখার সবচেয়ে ভালো জায়গা, জেতার জন্য সেরা ক্লাব । আমরা সবকিছুর জন্য আমাদের যা কিছু আছে তা নিয়ে লড়াই করতে যাচ্ছি । চলো যাই।’

পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। রিয়ালের সঙ্গে গেল জুন মাসেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তার। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই তাকে দলে ভেড়ায় পিএসজি।

গেল জানুয়ারিতেও এই চেষ্টা করেছিলো দলটি। তখন তাদের এই প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি, অবশেষে এই জুলাই মাসে এসে সফল হয়েছে দলটি। তবে রিয়াল ছাড়ার সময়ই শোনা যাচ্ছিলো, রামোসের পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি। শেষমেশ সত্যি হলো সেটাই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা