খেলা

সৌরভকে ‘দাদি’ বললেন শচীন!

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে ৫০তম বর্ষে পদার্পণ করলেন খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। নানাজন নানা স্থান থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছে এই মহারাজকে। এরই মধ্যেই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও তাঁকে নতুন ফোন উপহার দিয়েছেন। মেয়ে সানা, সৌরভের জন্য আগের দিনে দুটো কেক ওর্ডার করেছিলেন। রাতে একটা কেক কাটেন, অন্য কেকটি পরে কাটবেন বলে রেখে দিয়েছেন।

পঞ্জাব থেকে প্রিয় ভক্তরা প্রতিবারের মতো এবারেও চলে এসেছেন সৌরভের কাছে। তারা আজও প্রিয় অধিনায়কের জন্য কেক নিয়ে হাজির হয়েছেন বেহালার বাড়ির গেটে। মহারাজের জন্য নিজেদের মনের কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন তাঁর বহু সতীর্থ ক্রিকেটার। বিসিসিআই থেকেও শুভেচ্ছা বার্তা চলে এসেছিল।

কিন্তু ৮ই জুলাই সকাল থেকে যার জন্য গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছিল সেই শচীনের উপহার আসতে একটু দেরি হলো। তবে যখন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সেই উপহার এসে পৌঁছাল তখন সকলে ভাবতে বসেছেন। সত্যি এটাও সম্ভব। এটা কী করে করলেন মাস্টার ব্লাস্টার।

একবিংশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান প্রিয় দাদির জন্য নিজের টুইটারে একটি বার্তা লেখেন। অবশ্যই সেটি শুভেচ্ছা বার্তা। তবু সেই বার্তা ছিল অন্য সকলের থেকে আলাদা। কিছুদিন আগেই জন্মদিন পালন করেছিলেন হরভজন সিং, একদিন আগে মহেন্দ্র সিং ধোনিরও জন্মদিন ছিল, প্রত্যেককেই শচীন নিজের মতো করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

কিন্তু সৌরভের ক্ষেত্রে বিষয়টা ছিল স্পেশাল। তাই প্রিয় দাদির জন্য নিজের টুইটারে বাংলায় শুভেচ্ছা বার্তা লিখলেন মুম্বাইয়ের এই ছেলে। বিসিসিআই সভাপতির জন্য

শচীন টেন্ডুলকার ফেজবুক পোস্টে লিখলেন, ‘আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।’

এই পোস্ট দেখে সকলেই স্তম্ভিত। শচীন বাংলা ভাষায় অল্প অল্প করে কথা বলতে পারেন সেটা অনেকেই জানেন। হয়তো সৌরভের জন্যই বাংলার খাওয়া, বাংলার সংস্কৃতির সঙ্গে অনেকটা জড়িয়েছেন শচীন এমন ধারণা সৌরভ ভক্তদের।

কিন্তু শচীন নিজের প্রিয় সতীর্থ সৌরভকে বাংলায় শুভেচ্ছা জানাবেন তা হয়তো কেহ কল্পনা করেনি। হয়তো ২০২১ সালের ৮ই জুলাই এটাই মহারাজের বিশেষ উপহার!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা