খেলা

'শচীনের চেয়ে বিরাট এগিয়ে'- আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির জনপ্রিয়তা পুরো ক্রিকেট বিশ্বেই। এমনকি পাকিস্তানেও বেশ জনপ্রিয় তিনি। সাধারণ সমর্থকদের পাশাপাশি পাকিস্তান দলের সাবেক এবং বর্তমান বেশকিছু ক্রিকেটার ভারতীয় অধিনায়ককে সম্মানের চোখে দেখেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি তাদের মধ্যে অন্যতম।

পূর্বেও বিরাট কোহলির লড়াকু মানসিকতার প্রশংসা করতে দেখা গেছে আফ্রিদিকে। করাচিতে নিজের বাড়িতে বিরাট কোহলির পাঠানো জার্সি ড্রইং রুমে রাখা আছে কাঁচের শোকেসে। সেটা অবশ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য পাঠিয়েছিলেন কোহলি।

রাজনৈতিক কারনে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তবু দুই দেশের ক্রিকেটাররাই একে অন্যকে নিয়ে কথা বলেন। সম্প্রতি আবারও শহিদ আফ্রিদির মুখে শোনা গেল ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা। ঝড়ো ব্যাটিংয়ের জন্য আফ্রিদির ব্যাটিং ছিল আকর্ষণীয় এক বিনোদন। আফ্রিদি মানেই চার-ছক্কার ঝড় আর উত্তাল গ্যালারি। কিন্তু সেই আফ্রিদির কাছে কার কার খেলা ভালো লাগে ?

সম্প্রতি এক সাক্ষাতকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি তার পছন্দের কথা জানান। তিনি বলেন, 'ক্যারিয়ারের শুরুর দিকে ইনজামাম-উল-হক ও সাঈদ আনোয়ারের খেলা অনুসরণ করতাম। টিভির সামনে বসে তাদের খেলা দেখতাম। যখন তাদের সঙ্গে খেলা শুরু করলাম, সেটা ছিল আমার কাছে স্বপ্ন পূরণ। অন্য দেশের খেলোয়াড়দের কথা বললে ব্রায়ান লারা, গ্লেন ম্যাকগ্রার কথা বলব।'

বর্তমান প্রজন্মের কথা বললে আমি এবি ডি ভিলিয়ার্সের নাম বলবো। বিরাট কোহলি, বাবর আজম- তারা অবিশ্বাস্য। ফর্মে থাকলে ফখর জামান। সে এমন একজন ব্যাটসম্যান, যে দলকে উড়ন্ত সূচনা এনে দেয়। তার দিনে পাকিস্তান সহজেই ম্যাচ জিতে যায়।

আফ্রিদি মনে করেন শচীন টেন্ডুলকর বড় ব্যাটসম্যান সন্দেহ নেই, কিন্তু দলকে জেতানোর জন্য যে আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন, সেই ক্ষেত্রে বিরাট কোহলি অনেক এগিয়ে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা