খেলা
কোপা আমেরিকা

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে রেফারি যারা

ক্রীড়া ডেস্ক : ফুটবল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রিয় দলের প্রতিপক্ষ যেই হোক, নিজের দল যেন জিতে। বর্তমান ফুটবল বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সাপোর্টার সবচেয়ে বেশি। চলমান কোপা আমেরিকার দুই সেমিফাইনালে লড়বে এই দুই দল। ম্যাচ দুটিতে কারা রেফারির দায়িত্ব পালন করবে, দর্শকরা তা নিয়েই ভাবছেন।

কোপার এবারের দুই সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে থাকছেন চিলি ও ভেনেজুয়েলার দুই রেফারি। এমনকি মূল রেফারির সহকারী হিসেবেও থাকছেন না ব্রাজিল-আর্জেন্টিনার কেউ। চিলি-ভেনেজুয়েলার পাশাপাশি বলিভিয়া ও প্যারাগুয়ে থেকে থাকছেন বাকি ম্যাচ অফিসিয়ালরা।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় ব্রাজিল-পেরুর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচে মূল রেফারির দায়িত্বে থাকবেন চিলির রবার্তো তোবার। বুধবার (৭ জুলাই) সকাল ৭টায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে দায়িত্ব পালন করবেন ভেনেজুয়েলার হেসুস ভ্যালেনজুয়েলা।

ব্রাজিল-পেরু ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকবেন প্যারাগুয়ের দারলিস লোপেজ। অন্যদিকে আর্জেন্টিনার ম্যাচে এ দায়িত্ব পালন করবেন চিলির হুলিও বাসকুনান।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা