খেলা

মেসিকে কেনার প্রস্তাব পিএসজির

স্পোর্টস ডেস্ক: ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ তার। হয়ে গেছেন‘ফ্রি’। আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি কি বার্সেলোনায় থেকে যাচ্ছেন, নাকি নাম লেখাচ্ছেন নতুন কোনো ক্লাবে এমন আলোচনা ছড়িয়ে পড়েছে সব স্থানে। এখন চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন।

আর সেই সুযোগটা নিতে চাইছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টারকে ফ্রান্সে নিয়ে আসতে নাকি ইতিমধ্যে তার কাছে চুক্তির প্রস্তাবও পাঠিয়েছে তারা। খবর ডেইলি মেইলের।

গত মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। ক্লাবের কর্তাদের সঙ্গে বড়সড় ঝামেলা লেগে গিয়েছিল তার। কিন্তু এরপর অনেক কিছু বদলেছে। মূল যে ঝামেলা ছিল বার্সা সভাপতি নিয়ে, সেই পদেও এসেছে পরিবর্তন।

মেসি তাই বার্সেলোনায় ভালোই আছেন, মনে করেন বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা। এমনকি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে দুই বছরের চুক্তিতে রাজি মেসি, গত সপ্তাহেই এমন দাবি করেছেন তিনি।

যদি সেটা সত্য হয়, তবে ২০২৩ সালের জুন পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। সেক্ষেত্রে অন্য ক্লাবগুলোর আর কিছু করার নেই।

কিন্তু স্প্যানিশ সংবাদপত্র ‘এএস’ আবার জানাচ্ছে, এখনও মেসিকে দলে টানতে মরিয়া পিএসজি। আগামী মৌসুমেই তাকে প্যারিসে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে তারা চুক্তির প্রস্তাব পাঠিয়েছে।

পিএসজিতে আবার খেলেন মেসিরই সাবেক বার্সা সতীর্থ নেইমার। দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ। মেসি তাই নতুন কিছু ভাবতেই পারেন। এদিকে জানা গেছে, মেসি যদি নতুন চুক্তি করতে রাজিও হন, তবে বার্সেলোনাকে ১৭০ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক প্রস্তুত রাখতে হবে। করোনার কারণে এখন বেশ টানাটানির মধ্যে আছে ক্লাবটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা