খেলা

১৪ বছর যত্নে রাখা ব্যাট নিলামে তুললেন গিবস

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের সংকটময় অবস্থায় দুস্থ মানুষদের পাঁশে দাঁড়িয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান হার্শেল গিবস।

করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের সেই ব্যাট নিলামে তুললেন গিবস। ২০০৬ সালে অজিদের বিপক্ষে রেকর্ড ৪৩৪ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ওই ম্যাচে ১১১ বলে ২১ চার ও সাত ছক্কায় ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গিবস। ১৪ বছর যত্নে রাখা সেই ব্যাট এবার করোনা যুদ্ধে সামিল হতে নিলামে তুললেন হার্শেল গিবস।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্যে গঠিত ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেবেন তিনি।

এক টুইট বার্তায় গিবস বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘৪৩৮ রানের ম্যাচে সেদিন যে ব্যাট দিয়ে খেলেছিলাম সেটি করোনা দুর্গতদের পাশে দাঁড়াতে নিলামে তুলছি। এতদিন ওটা আমার কাছেই রেখেছিলাম।’

উল্লেখ্য, করোনায় দুস্থ মানুষদের পাঁশে এসে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান, জস বাটলার, কেএল রাহুলদের মতো বিশ্ব সেরা ক্রিকেটাররা। বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিমরা ক্রীড়া সামগ্রী নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা