খেলা

করোনার মধ্যে বাংলাদেশ ক্রিকেটে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:

করোনার কারণে স্থগিত হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই কারণে গত দেড় মাস ধরে ২২ গজে গড়াচ্ছে না ক্রিকেট বল। তবে বছরের প্রথম ৪ মাস শেষে দলীয় র‍্যাঙ্কিং হালনাগাদ করলো আইসিসি।

এই র‍্যাঙ্কিং দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটে। এবার রেটিংয়ে পিছিয়ে পড়ায় আফগানদেরও নিচের অবস্থানে চলে গেল বাংলাদেশ।

ওয়ানডে, টি-টোয়েন্টি যেমন তেমন, টেস্ট ফরম্যাটে কখনওই খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের টেস্ট ইতিহাসের শুরু থেকে এখনও পর্যন্ত এই ফরম্যাটে ধুঁকছে টাইগাররা। যার ছাপ মেলে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও। বর্তমানে আফগান দলের রেটিং ৫৭ এবং বাংলাদেশ দলের ৫৫।

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জিতেছে দুইটিতে। একটি আবার বাংলাদেশের বিপক্ষেই। এ দুই জয়ের কল্যাণেই তারা পেয়ে গেছে ৫৭ রেটিং পয়েন্ট। অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৫৫, অবস্থান নবম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র‍্যাংকিং বা রেটিংয়ে কোন উন্নতি হয়নি বাংলাদেশ দলের।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা