খেলা

পিছিয়ে গেল ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’

স্পোর্টস ডেস্ক:

অবশেষে পেছানো হলো ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’। চলতি বছরের ৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেটের এই নতুন সংস্করণের উদ্বোধনী মৌসুম।

কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে শুরুতেই এক বছর পিছিয়ে গেলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন এ টুর্নামেন্ট।

২০২১ সালে অনুষ্ঠিত হবে ৮ দলের নতুন এ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘দ্য হান্ড্রেড’ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।

অবশ্য সিদ্ধান্তটি অপ্রত্যাশিত নয়। গত সপ্তাহেই ইসিবি জানিয়েছিল, দেশটিতে ০১ জুলাই পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত রাখার কথা।

গত বুধবার (২৯ এপ্রিল) ক্রিকেটের ভবিষ্যৎ সময়সূচী নিয়ে এক সভায় বসে ইসিবি। সেখানেই সিদ্ধান্ত হয় নারী ও পুরুষ দল নিয়ে হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ এক বছর স্থগিত রাখার বিষয়টি।

দ্য হান্ড্রেড’র উদ্বোধনী মৌসুম স্থগিত করার ব্যাপারে ইসিবি’র প্রধান নির্বাহী টম হ্যারিসন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’কে বলেন, 'আজকের সিদ্ধান্তটি খুবই হতাশার। দেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে উত্তেজনার বিষয় হলো, আমরা আগামী বছর ফিরে আসবো।'

তিনি আরও বলেন, 'একটি প্রতিযোগিতা শুরুর প্রক্রিয়া থেকে আমরা অনেক ভয়ঙ্কর কিছু শিখেছি। তবে এ প্রতিযোগিতা এ বছর চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা