খেলা

১৯ বছর পর সেলিম মালিকের দোষ স্বীকার 

স্পোর্টস ডেস্ক:

উনিশ বছর পর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক।

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মালিক। তার বিরুদ্ধে ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকে ঘুষের প্রস্তাব দেয়ার কথা চাউর হয় তারকা ক্রিকেটারের।

ফলে সবধরনের ক্রিকেটে তাকে আজীবন নিষিদ্ধ করে পিসিবি। কিন্তু তখন দোষ স্বীকার করেননি তিনি। অবশেষে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেন মালিক।

সোমবার তিনি বললেন, হ্যাঁ, আমি ম্যাচ গড়াপেটায় সংশ্লিষ্ট ছিলাম। তবে ১৯ বছর আগে যা করেছি, এজন্য আমি দুঃখিত ও অনুতপ্ত।

আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মালিক। একইসঙ্গে বোর্ডের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তিনি।

পাক কিংবদন্তি বলেন, আট বছর বয়সে আমি ক্রিকেট খেলা শুরু করি। সারাজীবন শুধু এটিই খেলেছি। ক্রিকেটই আমার রুটি-রুজির পথ ছিল। তাই স্বদেশের কাছে আরও সহানুভূতি আশা করেছিলাম।

তার আবেদন, ম্যাচ পাতানোয় যুক্ত ক্রিকেটারদের যেন মানবাধিকার আইনে বিচার হয়।

সেলিমের আক্ষেপ, ২০০৮ সালে জাতীয় দলের প্রধান কোচ এবং ২০১২ সালে সেই দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার আবেদন গ্রাহ্য করা হয়নি।

স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফদের নিস্তার দেয়া হয়েছে। তাই আমারও একটা সুযোগ পাওয়া উচিত ছিল। তথ্যসূত্র: টাইমস নাউ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা