খেলা

এবার নেইমার-এমবাপ্পেদের দেখা যাবে না মাঠে

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এবার ফ্রান্সের শীর্ষ পর্যায়ের দুই ক্লাব ফুটবলের লড়াই লিগ ওয়ান ও লিগ টু বাতিল হচ্ছে। সেপ্টেম্বরের আগে দেশটিতে কোন ফুটবল আয়োজনের সুযোগ নেই। এমনকি ফাঁকা গ্যালারিতেও না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনার সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে এ ঘোষণা দেন।

এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ঘোষণা দিয়েছে, আগামী ২ আগস্টের মধ্যে চলতি লিগ শেষ করতে হবে। এরপর তারা চ্যাম্পিয়নস লিগের বাকি অংশ শেষ করার পরিকল্পনা করেছে। এছাড়া ফুটবল শুরুর ব্যাপারে ইউরোপের শীর্ষ লিগগুলো কী ভাবছে তারও পরিকল্পনা জুনের মধ্যে দিতে বলেছে উয়েফা।

যেহেতু দেশটির প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সেপ্টেম্বরের আগে খেলা শুরু সম্ভব নয়। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাতিল হচ্ছে লিগ ওয়ান। তিনি জানিয়েছেন, 'বড় কোন ক্রীড়া আয়োজন সেপ্টেম্বরের আগে শুরু হচ্ছে না। ২০১৯-২০ ফুটবল লিগের চলতি মৌসুম আর ফিরছে না।'

তবে কারা চ্যাম্পিয়ন হবে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কারা অংশ নেবে তা এখনও ঠিক হয়নি। আগামী মে'র শুরুতে লিগ ওয়ান কর্তৃপক্ষের এ নিয়ে আলোচনায় বসার কথা আছে। ওই সভায় লিগ ওয়ান থেকে কারা অবনমন হয়ে দ্বিতীয় সারির লিগে নেমে যাবে এবং লিগ টু থেকে কারা লিগ ওয়ানে উন্নীত হবে ওই সিদ্ধান্তও নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় নেইমার-এমবাপ্পেদের ক্লাব পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার সম্ভাবনাই বেশি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা