খেলা

ত্রাণ বদলে, ‘উপহার’ পাঠালেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

করোনার এই সংকটে সবচেয়ে বেশি বিপদে খেটে খাওয়া মানুষরা। তাদের সহায়তায় জাতীয় দলের ক্রিকেটাররা মিলে আগেই একটি তহবিল গঠন করে সাহায্য দিয়েছেন। তার বাইরে ব্যক্তিগত উদ্যোগেও সাহায্য সহযোগিতা করছেন অনেকে।

সাকিব আল হাসান তো করোনার এই দুঃসময়ে ফাউন্ডেশনই খুলেছেন। তার মধ্যে আবার ব্যাট নিলামে তুলে অর্থ জোগাড় করেছেন। মাশরাফি, তামিম, মুশফিকরাও তাদের পছন্দের জিনিস বিকিয়ে দিচ্ছেন। এগিয়ে এসেছেন সৌম্য, লিটনের মতো তরুণরাও।

এবার নিজ উদ্যোগে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসহায় মানুষদের জন্য গ্রামের বাড়ি ময়মনসিংহে খাদ্য সাহায্য পাঠালেন।

তবে চোখে পড়ার মতো ব্যাপার হলো, সাহায্য বা ত্রাণ লিখে নয়, মাহমুদউল্লাহ তার বিলি করা সবগুলো প্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন ‘উপহার।’

রিয়াদের অর্থায়নে এই ত্রাণ পৌঁছে দিয়েছে 'ব্রহ্মপুত্র কল্যাণ ব্লাড কল্যাণ সোসাইটি'। অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে সেবাদান করে আসা সংগঠনটি করোনার এই সময়টায় ভাইরাস প্রতিরোধে লড়াই করছে।

এই সংগঠনটি অসহায়দের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে এখন।

মাহমুদউল্লাহ তাদের মাধ্যমেই খাবার ও নিত্যপ্রয়াজনীয় সামগ্রী কিনে অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছে দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা