খেলা

বিশ্বকাপের মেডেল হারিয়ে পাগলপ্রায় আর্চার!

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর পাওয়া মেডেলটি হারিয়ে ফেলেছেন আর্চার, যা খুঁজতে গিয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছেন তিনি।

কিছুদিন আগে নিজের বাসা বদলেছেন জোফরা আর্চার। তবে নতুন বাসায় ওঠার পর থেকে সাধের মেডেলটা খুঁজে পাচ্ছেন না এই ফাস্ট বোলার।

বিবিসি রেডিও ফাইভকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চার বলেন, এক ভক্ত আমার একটা ছবি এঁকে পাঠিয়েছিল। আমি দেয়ালে সেই ছবির ওপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।

আমি কিছুদিন আগে ফ্ল্যাট বদলেছি। কিন্তু নতুন বাসায় ছবিটা ঠিক থাকলেও মেডেলটা আর পাচ্ছি না।

এই মেডেল হারিয়ে ভালো নেই তারকা পেসার। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে বাড়ির সবকিছু আমি উল্টেপাল্টে দেখেছি। আমি জানি এটা বাড়ির কোথাও না কোথাও আছে।
মনে হয় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সব জায়গায় খুঁজেও মেডেলটা পাচ্ছি না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা